ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০২-২৫
  • ৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় ‘ধর্ষণচেষ্টা’র পর শিশুকে পিটিয়ে আহত
নিজস্ব প্রতিনিধি: – রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আশুলিয়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার পর পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে আশুলিয়া ইউনিয়নের কুমকুমারী এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, আশুলিয়ার কুমকুমারী এলাকার  মেয়েশিশুটি একটি স্কুলে পড়ে। সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। এ সময় চকলেট কিনে দেওয়ার কথা বলে প্রতিবেশী  হামেদ আলী শিকদার (৬০) শিশুটিকে তাঁর বাড়িতে নিয়ে একটি কক্ষে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটি চিৎকার দিলে তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে ওই ব্যক্তি পালিয়ে যান।পিটুনিতে শিশুটির সারা শরীরে দাগ পড়ে গেছে। তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠু বিচার দাবি করেছেন।স্থানীয় কয়েকজনের অভিযোগ, কয়েক মাস আগেও হামিদুল শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছিলেন।এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, শিশু ধর্ষণেচেষ্টার বিষয়টি তাঁর জানা নেই। কেউ অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat