ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০২-১৬
  • ৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খালেদার জন্য নির্বাচন বসে থাকবে না : কাদের
নিজস্ব প্রতিনিধি: - আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদের খুব কাছাকাছি গিয়েও শশীকলাকে জেলে যেতে হয়েছে। তাঁর জন্য ভারতের সরকার কিংবা নির্বাচন বসে থাকবে না। খালেদা জিয়ার জন্যও বাংলাদেশের নির্বাচন ও সংবিধান বসে থাকবে না। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলের সামনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিমানবন্দর সড়কের সৌন্দর্যবর্ধনের দ্বিতীয় পর্যায়ের কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কাদের। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে বিএনপি নির্বাচন যাবে না—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে গ্রেপ্তার কিংবা জেলে পাঠানোর কোনো ভাবনা সরকারের নেই। আদালতে কেউ দোষী সাব্যস্ত হলে তিনি কারাগারে যাবেন কি না, তিনি মাফ পাবেন কি না, সেটা আদালত বলতে পারবেন।’ তিনি বলেন, ‘সময় ও স্রোত যেমন কারও জন্য অপেক্ষা করে না, তেমনি বাংলাদেশের সংবিধান ও নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat