ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০২-১০
  • ৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক অপহরন
নিজস্ব প্রতিনিধি,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দুই ফটোসাংবাদিককে অস্ত্রধারী দুর্বৃত্তরা তুলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কায়েতপাড়া এলাকা থেকে তাদের তুলে নেওয়া হয়। এঁদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ইয়াদ-এর ফটোসাংবাদিক মো. সেলিম। অপরজনের নাম জানা যায়নি। জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক জানান, তিনি এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। স্থানীয়রা জানান, ওই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি স্থানীয়ভাবে ‘আন্ডা রফিক’ নামে পরিচিত। এলাকায় তাঁর নিজস্ব বাহিনী রয়েছে। এরা ভূমি দখলের সঙ্গে যুক্ত। আজ সন্ধ্যায় বাহিনীর সদস্যরা মহড়া দিচ্ছিল। এ সময় ছবি তুলতে গেলে দুই ফটোসাংবাদিককে তুলে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat