ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০২-০৫
  • ৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘ই-নাইন ফোরামের সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজস্ব প্রতিনিধি:- বিশ্বের উচ্চ সংখ্যক জনগোষ্ঠীর দেশগুলোর জোট ‘ই-নাইন ফোরাম’র মন্ত্রী পর্যায়ের একাদশ সম্মেলন ঢাকায় আজ থেকে শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘ই-নাইন মিনিস্ট্রিয়াল মিটিং অন এডুকেশন-২০৩০’ শীর্ষক এ সম্মেলনের প্রথমবারের মতো আয়োজক বাংলাদেশ। এবারই প্রথম বাংলাদেশ এ সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করছে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এ শিক্ষাবিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অজর্ন সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘ই-নাইন’ দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরই প্রতিনিধিত্ব করে। এসডিজি বাস্তবায়নের প্রেক্ষাপটে ঢাকায় আয়োজিত ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের এ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ই-নাইন সম্মেলনের মাধ্যমে এ আন্তর্জাতিক সংস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা এবং ই-নাইনের সব সদস্য রাষ্ট্রের শিক্ষামন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat