ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০১-২৩
  • ৬৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ মেডিকেল কলেজে উত্তেজনা : শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ:-  ময়মনসিংহ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী শহীদকে মারধরের ঘটনায় ২য় বর্ষের ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন- অনুপম, সিয়াম ও হিমেল। তাদেরকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়। এদিকে, এ ঘটনা জানাজানি হলে ৫ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এই ঘটনার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ বিদেশি শিক্ষার্থী এবং পরীক্ষার্থী বাদে ১২’শ শিক্ষার্থীকে আজ সন্ধ্যার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়।
কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. ফজলুল হক পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাময়িক উত্তেজনা প্রশমিত করার জন্য শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কলেজ বন্ধ ঘোষণা করা হয় নি। যাদের পরীক্ষা চলছে তা অব্যাহত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat