ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৪-০২
  • ৬৫৭৬৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিনেতা রণবীর কাপুর। ছবি: সংগৃহীত
বলিউডের বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমার প্রথম পর্বের টিজার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেতা রণবীর কাপুর। তবে টিজারটি ভারতের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ‘রামা গ্লিম্পস- এর টিজারে তুলে ধরা হয়েছে রামের জীবনের বিভিন্ন মুহূর্তের ঝলক। কোন রকম সংলাপ বা গান ছাড়াই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে তৈরি করা হয়েছে পুরো দৃশ্যপট। 
প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই টিজারটির ভিএফএক্সের কাজ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।তবে টিজার প্রকাশের ক্ষেত্রে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। 
মুম্বাইয়ের ইন্ডিয়া গেটে বড় আয়োজনের পরিকল্পনা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টিজারটি উন্মোচন করা হয়।
প্রায় ৪০০০ কোটি টাকা রুপি বাজেটের এই বিশাল প্রজেক্টটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি।
এ সিনেমায় রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, হনুমানের ভূমিকায় সানি দেওল এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে।
 ভারতের এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমাটি মুক্তি পাবে দুই ভাগে। প্রথম অংশ মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের দীপাবলিতে, আর দ্বিতীয় অংশ আসবে আগামী বছরের দীপাবলিতে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat