ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২৬-০২-১২
  • ৬৭৬৬৫৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সারা দেশের ন্যায় ভোলায়ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘হ্যাঁ’ সম্পন্ন হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলেছে। ভোলা জেলার ৪টি আসনে ৭ উপজেলার মানুষ আনন্দঘন মনোভাব নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

আজ সকাল সাড়ে ১০ টায় জেলা সদরের পূর্ব ইলিশা মৌলভীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা গেছে, ভোট দিতে আসা নারী-পুরুষের দীর্ঘ লাইন। বিশেষ করে নতুন ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। 

এ কেন্দ্রে ভোট দিতে আসা নতুন নারী ভোটার রাবেয়া, ফাতেমা, খায়রুন ও শিলা বেগমের সাথে কথা হয়। তারা সকলেই একবাক্যে বলেন, জীবনের প্রথম ভোট দিতে পেরে আমরা গর্বিত, আনন্দিত। 

নবীন পুরুষ ভোটার রুবেল, রাব্বানী, আদনান ও আরিফুলের সাথে কথা হলে তারাও জীবনের প্রথম ভোট দিতে পেরে আনন্দে উদ্বেলিত বলে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। 

সদর উপজেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসা আশি ঊর্ধ্ব বৃদ্ধা হালিমা খাতুনকে তার ছেলে আব্দুল্লাহ কাঁধে করে ভোটকেন্দ্রে নিয়ে আসেন। দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে তার মুখে যেনো একগুচ্ছ উচ্ছ্বাসের আভা ফুটে উঠেছে। 

তিনি বলেন, জীবনের দাঁড়প্রান্তে এসে হয়তো এটিই আমার শেষ ভোট। মৃত্যুর আগে এ ভোট দিতে পেরে হালিমা বিবি খুবই তৃপ্ত। দিনব্যাপী এমন অসংখ্য শতবয়সী হালিমা বিবিদের জীবন সায়াহ্নের আনন্দঘণ ভোটের পসরা যেনো ভিন্ন এক আবেগঘন পরিবেশ তৈরি করেছে। 

খোঁজ নিয়ে   জানা গেছে, এবার কেন্দ্রগুলোতে গড়ে ৬০ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় শেষ হয়। এখন চলছে কেন্দ্রভিত্তিক ভোট গণনা। 

নির্বাচন কমিশন সূত্রমতে, ভোলার ৪ টি আসনে ৫২৫ টি ভোট কেন্দ্রে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।

কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই জেলার চারটি আসনে ভোট সম্পন্ন হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনী, প্রার্থী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তথ্য অনুযায়ী, ভোলার ৪ টি আসনে ভোটের নিরাপত্তা নিশ্চিতে ৬ টি বাহিনীর ১০ হাজারের মতো আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। অনিয়ম আর নাশকতা এড়াতে সর্তক অবস্থানে রয়েছেন তারা।   চারটি আসনে বিভিন্ন দলের ২৪ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। 

জেলার মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৯২ হাজার ৬৮৮জন। আর এসব ভোটারের ভোটে তাদের পছন্দের প্রার্থী জয়ী হয়ে পবিত্র সংসদে এলাকার সার্বিক উন্নয়নে কথা বলবেন সাংসদরা, এমনটাই প্রত্যাশা ভোটারদের।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান  জানান, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। 

ভোলার ৪টি সংসদীয় আসনের ৫২৫টি কেন্দ্রের মধ্যে ১৩১ টি ঝুঁকিপূর্ণ ছিলো। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে মূল ভূখন্ডের বাহিরে ৪৩টি কেন্দ্র দুর্গম চরাঞ্চলে অবস্থিত।

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৬টি আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১০ হাজার ১৭৩ জন সদস্য মোতায়েন ছিলো বলে জেলা প্রশাসক এ তথ্য জানান।

তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি ছিলো। নির্বাচনে আইনশৃঙ্খলায় নিয়োজিত সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা তৈরি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও দুর্গম চরাঞ্চলের কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা দিয়েছি। কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি স্টাইকিং ফোর্স, পুলিশের মোবাইল টিম, নৌবাহিনী, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ডসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। 

নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যার মধ্যে রয়েছে বিজিবি ১৪০ জন, পুলিশ ১৬৬৭ জন, র‌্যাব ৫৫ জন, নৌবাহিনী ১ হাজার জন, কোস্টগার্ড ৩৬৬ জন এবং আনসার সদস্য ৭ হাজার ৯৪৫ জন। সব মিলিয়ে ৬টি আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১০ হাজার ১৭৩ জন সদস্য আজ দায়িত্ব পালন করেছেন।

ভোলা-১ আসনের বিএনপি জোটের গরুর গাড়ি প্রতীকের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ, ভোলা-২ আসনের বিএনপি জোটের প্রার্থী হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ আসনের বিএনপি জোটের প্রার্থী মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ভোলা-৪ আসনের বিএনপির প্রার্থী এবং কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীগণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat