ব্রেকিং নিউজ :
দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০২৬-০২-১১
  • ৫৪৬৪৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গতকাল মঙ্গলবার বলেছেন যে,  তিনি কয়েক ঘন্টা আগে একটি হত্যার চেষ্টা থেকে বেঁচে গেছেন। 

কয়েক মাস ধরে মাদক পাচারকারীরা তাকে লক্ষ্যবস্তু করতে পারে এমন একটি কথিত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করার পর এ কথা জানালেন পেত্রো।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত সোমবার রাতে তার হেলিকপ্টারটি কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলে একটি গন্তব্যে অবতরণ করতে পারেনি কারণ আশঙ্কা ছিল অজ্ঞাত লোকেরা তাকে গুলি করতে পারে।

পেত্রো সরাসরি সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে বলেন, ‘আমার হেলিকপ্টারটি চার ঘন্টার জন্য খোলা সমুদ্রের ওপর দিয়ে যায় এবং আমি এমন জায়গায় পৌঁছাই যেখানে আমাদের যাওয়ার কথা ছিল না।’

গেরিলা এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে কয়েক দশক ধরে সংঘাতে জর্জরিত দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে সহিংসতা বৃদ্ধির মধ্যে পেত্রোর এমন দাবি এল।

সাংবিধানিকভাবে দ্বিতীয় মেয়াদে প্রার্থী হতে না পারা পেত্রোর দাবি করেছেন যে, ২০২২ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক পাচারকারী চক্র তাকে হত্যা করার লক্ষ্যে কাজ করছে।

এই কথিত ষড়যন্ত্রে ইভান মর্ডিস্কোর মতো মাদক চোরাচালানি এবং যুদ্ধবাজদের জড়িত থাকার অভিযোগ রয়েছে, যিনি ২০১৬ সালের শান্তি চুক্তির অধীনে নিরস্ত্রীকরণে সম্মত হওয়ার পর ফার্ক গেরিলা সেনাবাহিনীর সাথে সম্পর্ক ছিন্নকারী বিরোধীদের বৃহত্তম দলের নেতৃত্ব দেন।

কলম্বিয়ায় বছরের পর বছর ধরে বামপন্থী নেতারা, এমনকি প্রেসিডেন্ট প্রার্থীসহ হত্যার শিকার হয়ে এসেছে।

দক্ষিণ আমেরিকার দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেত্রো  ২০২৪ সালে তার ওপর আরেকটি হত্যা প্রচেষ্টার অভিযোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat