ব্রেকিং নিউজ :
ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ রিজভী আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে : ড. সালেহউদ্দিন আইজিপির সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সৌজন্য সাক্ষাৎ নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৬-০২-১০
  • ৪৫৬৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত
তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগাণ’ মুক্তি নিয়ে চলমান আইনি জটিলতায় এসেছে নতুন মোড়। সেন্সর সার্টিফিকেট সংক্রান্ত দীর্ঘ আইনি লড়াই থেকে সরে এসে নির্মাতারা এবার নিজেদের করা রিট পিটিশন প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পিটি আশা নির্মাতাদের মামলা প্রত্যাহারের অনুমতি দেন। দীর্ঘদিন ধরে সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর অনুমোদনের অপেক্ষায় আটকে ছিল।
এর আগে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ছবিটিকে ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চ সেই আদেশে স্থগিতাদেশ দেন। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে মামলাটি আবার মাদ্রাজ হাইকোর্টে ফেরত পাঠানো হয়।
আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত না করে এবার সমঝোতার পথে হাঁটছেন নির্মাতারা। তারা সিবিএফসি-এর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে ছবিটিকে রিভাইজিং কমিটি বা সংশোধন কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, এতে আলোচনার মাধ্যমে দ্রুত সেন্সর ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস জানিয়েছে, এখন তাদের লক্ষ্য দ্রুত সেন্সর প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat