ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ৪৫৫৪৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এখনও বিশ্বাস করেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ‘ফ্যাসিস্ট’।

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উষ্ণ ও হাস্যোজ্জ্বল এক বৈঠকের পরও তিনি এ ধারণাই পোষণ করেন। 

খবর বার্তা সংস্থা এএফপি’র। 

রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা এমন একটি বিষয়, যা আমি এর আগেও বলেছি, আজও বলছি।’

ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত মামদানি শুক্রবার রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ট্রাম্প ও মামদানির এই বৈঠককে গত কয়েক মাসের তীব্র রাজনৈতিক বাকযুদ্ধের পর তাদের মধ্যে উল্লেখযোগ্য এক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। 

বৈঠককালে দুই পক্ষই শহরের ভবিষ্যৎ নিয়ে সহযোগিতার অঙ্গীকার করেন।

ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের সামনে মামদানির সঙ্গে সৌহাদ্যপূর্ণ ও আন্তরিক আচরণ করেন। 

এক সময় ট্রাম্প উগান্ডায় জন্ম নেওয়া এই নিউ ইয়র্কের মেয়রকে দেশ থেকে বহিষ্কারের ইঙ্গিত দিয়েছিলেন। 

এক সাংবাদিক মামদানিকে জিজ্ঞেস করেন, তিনি কি এখনও ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন? 
প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রশ্নের জবাব নিজেই দিয়ে দেন।

তিনি বলেন, ‘ঠিক আছে, আপনি এটা বলতে পারেন। এতে কোনো সমস্যা নেই।’

রোববার এনবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘আমি প্রশংসা করি যে আমাদের আলোচনায় আমরা মতভেদের জায়গাগুলো এড়িয়ে যাইনি। বৈঠককালে আমাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট ছিল।’

তিনি আরও বলেন, ‘আবাসন ব্যয়, শিশু যত্নের ব্যয় ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম—এগুলোই ছিল আমাদের প্রচারণার মূল বিষয় এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকেও আমরা বারবার এই বিষয়গুলোতেই ফিরে গেছি।’

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ফেডারেল তহবিল কমানোর হুমকি ও শহরটিতে ন্যাশনাল গার্ড পাঠানোর পর, হোয়াইট হাউসে ট্রাম্প নিউইয়র্কের মেয়র নির্বাচনে মামদানির ঐতিহাসিক বিজয়ের প্রশংসা করেন এবং বলেন, ‘তিনি (মামদানি) দারুণ কাজ করতে পারেন।’

ট্রাম্প বলেন, ‘আমরা তাকে সাহায্য করব, যাতে সবার স্বপ্ন পূরণ হয় এবং একটি শক্তিশালী ও নিরাপদ নিউ ইয়র্ক গড়ে ওঠে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat