ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ৩৪৬৩৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকায় অবস্থিত ‘জিয়া উদ্যানের লেকে’ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছে ‘আমরা বিএনপি পরিবার’। 

আজ বুধবার দুপুরে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও সংগঠনটির উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। সভাপতিত্ব করেন আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

রুহুল কবির রিজভী তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনেতা ছিলেন না, তিনি বাংলাদেশের ইতিহাসে সাহস, আত্মত্যাগ ও জাতীয় চেতনার প্রতীক। তাঁর নামের সঙ্গে যুক্ত প্রতিটি স্থাপনা ও স্মৃতি আমাদের জন্য একেকটি অনুপ্রেরণার উৎস। জিয়া উদ্যান কেবল একটি বিনোদন কেন্দ্র নয়, বরং এটি গণতন্ত্র, মুক্তি ও জাতীয়তাবাদের প্রতীকী স্থান। 

তিনি বলেন, ‘আমরা বিএনপি পরিবার’ কেবল রাজনৈতিক কর্মসূচিতেই সীমাবদ্ধ নই, সামাজিক দায়িত্ববোধ থেকেও কাজ করি। পরিবেশ রক্ষা, প্রকৃতি সংরক্ষণ, জনগণের বিনোদন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আজ জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়ার মাধ্যমে নতুন প্রাণ ফিরিয়ে আনলাম।

এটি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে আরও সুস্থ ও প্রাণবন্ত পরিবেশ উপহার দেবে।

রিজভী আরও বলেন, তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপি পরিবার সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমেই একটি জাতিকে শক্তিশালী করা সম্ভব। জিয়া উদ্যানের মতো জায়গা কেবল সৌন্দর্য নয়, বরং জাতীয় চেতনা জাগ্রত করার কেন্দ্রবিন্দু হয়ে উঠুক-এটাই আমাদের প্রত্যাশা। 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজকের এ কর্মসূচি কেবল মাছের পোনা ছাড়া নয়, এটি প্রতীকীভাবে নতুন প্রাণ ও নতুন আশার সঞ্চার। যেমন মাছের পোনা বড় হয়ে লেককে প্রাণবন্ত করবে, তেমনি আমাদের সংগ্রাম ও আন্দোলন একদিন বাংলাদেশকে গণতন্ত্র ও স্বাধীনতার পথে নতুন প্রাণ দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মো. আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ঢাকা মহানগর উত্তরের মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন ও সদস্য সচিব বাকি বিল্লাহসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স ও সংলগ্ন জিয়া উদ্যান ও লেকের রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ পরিচালনা করে আসছে ‘আমরা বিএনপি পরিবার’। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat