ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ৩৪৩৫৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার বাগআঁচড়া থেকে ১০টি স্বর্ণের বারসহ শুভ ঘোষ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুর দুইটার দিকে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটকৃত শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইর থানার জনমটোপ গ্রামের সুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে শুভ ঘোষের পরনে থাকা জিন্সের প্যান্টের পকেট থেকে এক কেজি একশ’ ৯২.৯৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

যশোরের নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ ঘোষ স্বীকার করেছেন যে, ভারতে পাচারের জন্য সীমান্তের কাছে এসব স্বর্ণের বার নিয়ে যাওয়া হচ্ছিল। 

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat