ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৩
  • ৭৬৬৫৯৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে আজ বৃত্তি প্রদান করা হয়েছে।

সকালে চরভদ্রাসন উপজেলা অডিটোরিয়ামে জাতীয়তাবাদী কৃষক দল নেতা আলমগীর কবিরের উদ্যোগে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। 

প্রধান অতিথি বলেন আমাদের সমাজে একটা ভালো ট্রেন্ড আছে, যারা খুব ভালো খেলতে পারে, তাদেরকে নিয়ে আমরা মাতামাতি করি। যারা ভালো গাইতে পারে, তাদেরকে নিয়েও অনেক অনুষ্ঠান হয়। যারা ভালো নাচতে পারে, তাদেরকে নিয়ে আমরা গর্ব করি, প্রচার করি বিভিন্ন মিডিয়ায়। অথচ, ভালো যারা  লেখাপড়ায় ভালো পারে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে উপেক্ষিত থাকে। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির ও হাজি আব্দুর রহিম কল্যাণ ট্রাস্টের পরিচালক মোস্তফা কবির প্রমুখ।

এসময় আলমগীর কবির নিজস্ব উদ্যোগে এবং উপজেলা ছাত্রদলের সহযোগিতায় চরভদ্রাসন উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৮৫ জন কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat