ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৩
  • ৫৬৫৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান বলেছেন, প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। ধান ক্রয়ে যাতে সিন্ডিকেট না হয় সে ব্যাপার জেলা প্রশাসনের মাধ্যমে মনিটরিং করা হবে।

তিনি বলেন, ‘আমরা চাই প্রকৃত কৃষকরাই যেন তাদের কষ্টের ফসল সরকারের কাছে উপযুক্ত দাম দিয়ে বিক্রি করতে পারেন। এ ক্ষেত্রে কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হবিগঞ্জের বানিয়াচংয়ের সুবিদপুরে অভ্যন্তরীণ মাঠ পর্যায়ের কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য সচিব এসব কথা বলেন।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান, সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat