ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৮
  • ৩৪৫৩৩৪৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেদেশের কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের দখলে থাকা এলাকা পুনরুদ্ধারে সাফল্যের জন্য সোমবার উত্তর কোরিয়ার সৈন্যদের কৃতিত্বের প্রশংসা করেছেন এবং দেশটির নেতা কিম জং উনকে ধন্যবাদ জানিয়েছেন । মস্কো থেকে এএফপি এ খবর জানায়।

পুতিনের উদ্ধৃতি দিয়ে ক্রেমলিন বলেছে, ‘উত্তর কোরীয় বন্ধুরা সংহতি, ন্যায়বিচার এবং প্রকৃত সৌহার্দ্যের অনুভূতি দ্বারা পরিচালিত হয়ে কাজ করেছে।’ তিনি বলেন, ‘আমরা এর জন্য অনেক কৃতজ্ঞ এবং ব্যক্তিগতভাবে কমরেড কিম জং উন এবং উত্তর কোরিয়ার জনগণের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।’

রাশিয়ার সশস্ত্র বাহিনী প্রধান ভ্যালেরি গেরাসিমভ শনিবার উত্তর কোরিয়ার সৈন্যদের বীরত্বের প্রশংসা করেন। তারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দলকে পরাজিত করতে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছেন বলে তিনি মন্তব্য করেন।

সোমবার উত্তর কোরিয়া প্রথমবারের মতো রাশিয়ায় সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে পিয়ংইয়ংয়ের সৈন্যরা মস্কোকে কুর্স্কের অঞ্চল পুনরুদ্ধারে সহায়তা করেছে।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে জানিয়েছে যে, পিয়ংইয়ং গত বছর কুর্স্কে সাহায্য করার জন্য ১০ সহস্রাধিক সৈন্য পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat