ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ৬৫৪৫৫৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের নতুন, টেকসই ও প্রকৃতিনির্ভর (ইকোসেন্ট্রিক) বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, আমাদের সবাইকে ভোগবাদী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে, কম দূষণ করতে হবে, পুনঃব্যবহার ও পুনর্ব্যবস্থাপনা বাড়াতে হবে এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পদ বণ্টন নিশ্চিত করতে হবে।

আজ পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ইংরেজি মাধ্যমের ও লেভেল, এ লেভেল শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত দ্য ডেইলি স্টার-এইচএসবিসি ২৪তম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৫-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রেন ড্রেইন বন্ধের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের অনেকে বিদেশে উচ্চশিক্ষা নিতে পারেন, অভিজ্ঞতা অর্জন করতে পারেন, সেক্ষেত্রে দেশকে সেই অর্জিত জ্ঞান ফেরত দেওয়ার মানসিকতা থাকতে হবে। দেশের টেকসই উন্নয়নে নিজেকে কাজে লাগাতে হবে। উন্নয়ন শুধু বাড়ি বা গাড়ি কেনা নয়, প্রকৃতি-ভিত্তিক সচেতন জীবন গঠনের নাম।

আজ ২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী সাধারণ পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে ১৭৬ জন বিশ্বসেরা ও দেশসেরা ফলাফলের জন্য সম্মাননা পান এবং ৬ জন সর্বোচ্চ কৃতিত্বের স্বীকৃতি লাভ করেন।

ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় এইচএসবিসি ও দ্য ডেইলি স্টার-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অনুষ্ঠানে যোগ দেন।

এবারের আয়োজনে ২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী সাধারণ পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে ১৭৬ জন বিশ্বসেরা ও দেশসেরা ফলাফলের জন্য সম্মাননা পান এবং ৬ জন সর্বোচ্চ কৃতিত্বের স্বীকৃতি লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat