ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৪-২০
  • ৩২৪৩৪৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বিশাল ঢেউয়ের ধাক্কায় পাথরের উপর থেকে ভেসে গিয়ে মৃতের সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে। আজ রোববার সিডনির কাছে পাথরের ধাক্কায় ভেসে যাওয়ায় এক জেলে মারা যাওয়ায় এ সংখ্যা দাঁড়ায়। 

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি পরিষেবা প্রদানকারীরা ওয়াটামোল্লা সমুদ্র সৈকতে দুইজনকে উদ্ধার করেছে। তবে তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা যায়নি।

দক্ষিণ সিডনির উপকণ্ঠে মাছ ধরার সময় পাথরের উপর থেকে ভেসে যাওয়ায় এই দম্পতি মারা যান। দ্বিতীয় ব্যক্তি ১৪ বছর বয়সী এক বালক। ওই বালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সপ্তাহান্তে ইস্টার সানডে ছুটিতে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত শুক্রবার থেকে এখনও নিখোঁজ আরো দুইজনের সন্ধান চলছে। তাদের মধ্যে একজন সিডনিতে এবং একজন মেলবোর্নে। 

সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়া (এসএলএসএ) বৃহস্পতিবার একটি সতর্কতা জারি করে বলেছে শক্তিশালী ঢেউ নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া উপকূলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। 

গতকাল শুক্রবার নিউ সাউথ ওয়েলসে তিনজন ডুবে যান। মেলবোর্নের কাছে সমুদ্রে ভেসে যাওয়ার পর একজন মহিলা মারা যান এবং একজন পুরুষ নিখোঁজ হন। 

শনিবার, যখন কিছু জায়গায় ৩ দমমিক ৫ মিটার পর্যন্ত উঁচু ঢেউ ছিল, তখন দক্ষিণ নিউ সাউথ ওয়েলসে একজন জেলে পাথরের উপর থেকে ভেসে গিয়ে মারা যান। 

সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়ার প্রধান অ্যাডাম ওয়েয়ার ছুটির দিনে ঘুরতে যাওয়া মানুষদের টহল দেওয়া সৈকতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, গত ১০ বছরে টহলবিহীন সৈকতে ৬৩০ জনের মৃত্যু হয়েছে।

ওয়েরার আরো বলেন, ‘তবে উপকূলীয় জায়গাগুলোতে অনেক ধরনের বিপদ থাকে—কিছু দৃশ্যমান, কিছু দৃশ্যমান নয়। এ জন্য আমরা একটা সাধারণ পরামর্শ দিই : থামুন, চারপাশ দেখুন এবং বাঁচুন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat