ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৬
  • ১৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই ম্যাচের মধ্যে অন্তত ৭২ ঘন্টার বিশ্রাম না থাকলে তার দল মাঠে নামবে না বলে হুমকি দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে এ্যাথলেটিকো মাদ্রিদকে পেনাল্টিতে পরাজিত করেছে। এরপর শনিবার ভিয়ারিয়ালকে ২-১ গোলে পরাজিত করে। 

মাদ্রিদ বস আনচেলত্তি বলেছেন, ‘আমি মনে করি এবারই শেষ। এরপর দুই ম্যাচের মধ্যে ৭২ ঘন্টার বিরতি না দিলে আমরা ম্যাচ বয়কট করবো। আমরা সময় পরিবর্তনের জন্য দুইবার লা লিগাকে অনুরোধ জানিয়েছি। কিন্তু তারা কোন সাড়া দেয়নি। এটাই শেষবার।’

বুধবার চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল-এ্যাথলেটিকো ম্যাচ শুরু হয় স্থানীয় সময় রাত ৯টায়। নির্ধারিত নব্বই মিনিটের পর খেলা চলে আরও ৩০ মিনিট। দুই ঘণ্টার খেলার সঙ্গে ছিল দুটি বিরতিও। এরপর ম্যাচ টাইব্রেকারে গড়ালে খেলা শেষ হতে হতে মধ্যরাত।

লা লিগায় রিয়ালের পরের ম্যাচটি শুরু হয় শনিবার স্থানীয় সময় সাড়ে ছয়টায়। অর্থাৎ ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে। এমন ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের ওপর চাপ বেশি পড়ে বলে প্রচন্ড বিরক্ত রিয়াল মাদ্রিদ। গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ক্লাবের টিভি চ্যানেলে বলা হয়, ব্যস্ত সূচি নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সহায়তা চাইবে রিয়াল মাদ্রিদ। যাতে এমন কিছু আবার না ঘটে।

খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় দুই ম্যাচের মধ্যে অন্তত ৭২ ঘন্টার বিশ্রাম দেবার সুপারিশ করেছে ফিফা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat