ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ৬৫৪৫৯২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র উপ-উপাচার্য (একাডেমিক) ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, উচ্চতর মেডিকেল শিক্ষা কার্যক্রমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি আজ বিএসএমএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট (এসসিএ) স্টেশন প্রিপারেশন  বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় একথা বলেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’র উদ্যোগে বিএসএমএমইউ’র শহিদ ডা. মিল্টন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপ-উপাচার্য বলেন, স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট (এসসিএ) স্টেশন প্রিপারেশন বিষয়ক কর্মশালা কী ধরণের শিক্ষা প্রদান করা হচ্ছে তার মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মশালা উচ্চতর মেডিকেল শিক্ষা কার্যক্রমকে আরও উন্নত, বেগবান ও প্রসারিত করবে।

তিনি আরও বলেন, এই কর্মশালা দেশের রোগীদের সর্বাধুনিক মানের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়ে বিশেষ ভূমিকা রাখবে এবং  গুণগত বিশেষজ্ঞ চিকিৎসা শিক্ষা ও সেবা কার্যক্রম সম্প্রসারণে বিরাট অবদান রাখবে।

লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তার বক্তব্যে আইকিউএসি কর্তৃক গৃহিত সকল শিক্ষা কার্যক্রমের সাফল্য কামনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।     

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডা. জেসমিন বানুর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ  ও ফিটোম্যাটার্নাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহরীন আখতার। টেকনিক্যাল সেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত।

এছাড়াও অনুষ্ঠানে সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহেমদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. অধ্যাপক মোহাম্মদ সফি উদ্দিন, প্রিভিনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আতিকুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, কোর্স ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. কেএম দিদারুল ইসলাম, অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমীন, অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান, অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat