ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ৩৪৫৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না বাংলাদেশি নারী ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা। তবে টাইগ্রেস এই ব্যাটারের ৮৯ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটা ঠিকই পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে নিগার সুলতানা জ্যোতির দল।
ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখে বুধবার (২৭ নভেম্বর) ঘরের মাঠে আইরিশ মেয়েদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ম্যাচের শুরু থেকেই সতর্কভাবে এগোচ্ছিল বাংলাদেশের ওপেনিং জুটি। ৫৯ রানের জুটি ভেঙে সাজঘরে ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন। ৩৮ রান করেন তিনি। তিনে নামা সুপ্তা দারুণ ছন্দে ছিলেন। একপাশে দ্রুত রানের চাকা এগিয়ে নেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন আরেক ওপেনার ফারজানা হক পিংকি। ৬১ রান করা পিংকি ফিরলেও রানের চাকা এগিয়ে নেন সুপ্তা।
অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে জুটিতে সেঞ্চুরির খুব কাছে চলে যান তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হতে গিয়েও হয়নি তার। ৯৬ রানে থামতে হলো। তখনো ইনিংসের ৭ বল বাকি। অবশ্য সুপ্তার একটি সেঞ্চুরি আছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, তবে সেটা আবার লিস্ট ‘এ’। কেননা যুক্তরাষ্ট্রের ওয়ানডে স্ট্যাটাস নেই।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ২৫০ রান করেছিল বাংলাদেশের মেয়েরা। এতদিন পর্যন্ত সেটিই ছিল বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat