ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ২৩৪৩৭৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিগত ১/১১ সরকার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার।

আজ রোববার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মধ্য বাজারে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ থেকে তিনি এই দাবী জানান। 

তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ‘বিক্ষোভ মিছিল ও সমাবেশ’-এর আয়োজন করে চুনারুঘাট উপজেলার অন্তর্ভুক্ত দশটি ইউনিয়ন বিএনপি, চুনারুঘাট পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার বলেন, চুনারুঘাটে ১৭টি চা বাগান রয়েছে। এই চা বাগানের ‘চা শ্রমিকদের’ দুঃখ-দুর্দশার কথা আমাদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে জেনেছেন। বিএনপি আগামীতে সরকার গঠন করলে ‘চা শ্রমিকদের’ সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থায়ীভাবে তাদের সমস্যা সমাধান করা হবে।

তিনি বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি ড্যামি নির্বাচনে যারা ‘ড্যামি প্রার্থী’ হয়ে জনগণের ভোটাধিকার হরণ করেছিল, যারা ‘ড্যামি প্রার্থী’ হয়ে খুনি হাসিনার সহযোগিতা করেছিল, তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করতে হবে। কারণ তারা জনগণের বন্ধু হতে পারে না। তারা শুধু পারে জনগণের অধিকার কেড়ে নিতে।

মিছিল পূর্বক সমাবেশে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আবু সালেহ মোঃ শরিফুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat