ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ৬৪৫৬৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আগামীতে রাষ্ট্র ও সরকার প্রধানের ক্ষমতার বন্টন ও ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন,‘ক্ষমতার বন্টন ও ভারসাম্য রক্ষা করতে হবে, প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেয়ায় শেখ হাসিনার মতো দৈত্য সৃষ্টি হয়েছে, সেই দৈত্য যেন আর সৃষ্টি না হয়’।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এক জনসভায় বিএনপির সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য আজ  এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন না। ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির বক্তব্য পরিষ্কার করেছেন । আগামী দিনে বিএনপিকে জনগণ যদি রায় দেয় তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই সরকার ৩১দফা বাস্তবায়ন করবে।

উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞার সভাপতিত্বে  জনসভায় বক্তব্য রাখেন,সাবেক উপমন্ত্রী  ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব

দুলু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীরুল ইসলাম,সাবেক যুগ্ম সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ প্রমুখ।
জনসভায় জেলা ও উপজেলার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat