ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ৪৩৪৩৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মূল্যবোধ ও রাজনৈতিক আচার-আচরণে যে ঘাটতি রয়েছে তার পরিবর্তন করে দেশ গড়ার স্বার্থে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন উইমেন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপদেষ্টা বলেন, নারীদের সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের বর্তমান গণজাগরণে নারীদের ভূমিকা অপরিসীম। বিগত ৫০ বছরে আমাদের সন্তানরা যা চেয়েছে তার ওপর গুরুত্ব না দেয়ার কারণেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।

এ সময় নতুন প্রজন্মকে নিয়ে সত্যের জায়গায় দাঁড়িয়ে সকলকে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি  আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছেলেদের পাশাপাশি আমরা নারীদের আগমন দেখেছি। নারীদের সক্রিয়তা প্রশাসন, রাজনীতি, ব্যবসা,প্রযুক্তিসহ সমাজের বিভিন্ন স্তরে নতুন উদ্যম সৃষ্টি করেছে।

আমরা আশাবাদী জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নকে প্রতিষ্ঠা করতে এবং বেইজিং প্ল্যাটফর্ম অফ একশন (বিপিএফএ) এর কার্যকরী বাস্তবায়নে বাংলাদেশের বিভিন্ন সংস্থা  ও স্টেকহোল্ডার এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে লক্ষ্য অর্জনে এগিয়ে যাবো।

সেমিনারে দেশের নারী অধিকার বাস্তবায়নে বিভিন্ন সংস্থা ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রায় একশ নারী এতে অংশ নেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউএন উইমেনের
কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বেগম মমতাজ আহমেদ।

সেমিনারে ‘ন্যাশনাল রেভিনিউ অব বেজিং + ৩০  রিপোর্ট ’ শীর্ষক  মুলপ্রবন্ধ উপস্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি লিডারশীপ এন্ড এডভোকেসি ইউনিট এর  যুগ্ম সচিব দিলারা বেগম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat