ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১০-২৯
  • ৩৪৩৪৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইমামগণ সমাজের অন্যতম চালিকা শক্তি। সবক্ষেত্রে একটি সামাজিক শক্তি রয়েছে। এই শক্তির নেতা হচ্ছেন ওলামাগণ।
আজ মঙ্গলবার দিনাজপুরে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণরত ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা খালিদ হোসেন বলেন,  বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এসব মসজিদের ইমামরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর পাশাপাশি জুমার দিনে খুতবা দেন। তারা মানুষকে সততা, নৈতিকতা, ন্যায়পরায়ণতা, পিতামাতা ও প্রতিবেশির হক, সদাচরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা বাল্যবিবাহ, যৌতুক, মাদক প্রভৃতি বিষয়ে মানুষকে সচেতন করেন। তাই ইমামদের ভূমিকা সমাজের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ইমামদের সাথে জনগণের সম্পৃক্ততা অত্যন্ত নিবিড়। তারা ধর্মীয় জ্ঞানের আলোকে জনগণকে আলোকিত করেন, সঠিক পথ দেখান। জনগণও ইমামকে শ্রদ্ধা করেন, সম্মান দেখান।
ড. খালিদ বলেন, ইমামদের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ইমামদের সমাজিক অগ্রগতিতে অবদান রাখার সুযোগ অবারিত হয়। তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের মাঝেও অর্জিত জ্ঞান সঞ্চারিত করে থাকেন। তাদের এ ভূমিকা সমাজ ও দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে।
 মহানবী (সা.)-এর বিদায় হজের ভাষণের উদ্ধৃতি দিয়ে উপদেষ্টা বলেন, ইমামগণ দেড় হাজার বছর ধরে আল্লাহ ও রাসুলের বাণী পৌঁছানোর দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তারা আসমানের কথা যেমন বলেন, তেমনি জমিনের কথাও বলেন। জমিনের ওপরের মানুষের কল্যাণের কথাও বলেন। ইমামরা দুর্নীতি প্রতিরোধ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতেও প্রয়াস চালিয়ে যান।
ইসলামিক ফাউন্ডেশন রংপুরের বিভাগীয় পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ মতবিনিময় দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মো. আলমগীর হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান প্রমুখ বক্তৃতা করেন। 
পরে উপদেষ্টা দিনাজপুর সম্মিলিত কওমী পরিষদের আয়োজনে জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে হজ ও উমরাহ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এতে উপদেষ্টা এবারের হজ প্যাকেজকে যৌক্তিক ও বাস্তবসম্মত করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat