ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-২৯
  • ৪৩৪৫৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের একটি মন্দিরের আতশবাজি প্রদর্শনীতে এক ভয়ঙ্কর বিস্ফোরণে দেড় শতাধিক আহত হয়েছে বলে ভারতীয় পুলিশ মঙ্গলবার জানায়।

আহতদের মধ্যে ৯৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা আহতদের আটজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে।

মুম্বাই থেকে এএফপি এ খবর জানায়।

ভারতীয় সংবাদপত্রগুলো পোস্ট করা ভিডিওগুলোতে সোমবার সন্ধ্যায় কেরালার দক্ষিণ রাজ্যের নীলেশ্বরমে এক হিন্দু মন্দিরের চারপাশে বিপূল সংখ্যক লোককে আতশবাজি প্রদর্শনী দেখার জন্য ভিড় করতে দেখা যায়। একটি ভবনের ভেতর থেকে বিষ্ফোরণের আওয়াজ শোনার পরপরই একটি অগ্নিশিখার কুন্ডলি উঁচু হয়ে আকাশে দিকে ওঠে।

স্থানীয় পুলিশ প্রধান শিল্পা দিভাইয়া এএফপিকে বলেন, ‘আটজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্তত ১৫৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, এদের ৯৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আতশবাজি গুদামের খুব কাছে আতশবাজি ফাটানো হচ্ছিল ফাটানো পটকা থেকে স্ফুলিঙ্গ গুদামে পৌঁছয়। কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের কারণে ভিড়ের মধ্যে থাকা ব্যক্তিদের মুখ ও হাত পুড়ে গেছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা কে. ইনবাশেখর বলেন, আতশবাজি প্রদর্শনের অনুমতি দেওয়া হয়নি। দ্য হিন্দু পত্রিকার খবরে বলা হয়েছে, মন্দিরের সভাপতি ও সেক্রেটারিকে  হেফাজতে নেওয়া হয়েছে।

ভারতে ধর্মীয় জমায়েতে নিরাপত্তা লঙ্ঘন এবং দুর্বল ভিড় ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মারাত্মক ঘটনার ভয়াবহ রেকর্ড রয়েছে।

২০১৬ সালে, হিন্দু নববর্ষ উপলক্ষে একটি মন্দিরে নিষিদ্ধ আতশবাজি প্রদর্শনের কারণে এক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১১২ জনের মৃত্যু হয়।

ভারত প্রধান আতশবাজির মরসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সপ্তাহের শেষের ঐতিহ্যবাহী হিন্দু উৎসব দীপাবলি উদযাপিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat