ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-২৮
  • ২৩৪৩৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাচনী প্রধান শিনজিরো কোইজুমি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার  কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পাবলিক ব্রডকাস্টার এনএইচকে’র বরাত দিয়ে টোকিও থেকে সিনহুয়া  সোমবার এ খবর জানায়।

রোববারের সাধারণ নির্বাচনে দলের হতাশাব্যঞ্জক ফলাফলের প্রতিক্রিয়া হিসেবে তার এই পদক্ষেপকে দেখা হচ্ছে। নির্বাচনে নিম্নকক্ষে ৪৬৫ আসনের মধ্যে এলডিপি মাত্র ১৯১টি আসন পেয়েছে।

জাপানের ক্ষমতাসীন জোট এলডিপি ও এর অংশীদার কোমেইতোসহ মোট আসনের সংখ্যা ২১৫টি। সাধারণ নির্বাচনে এই আসন সংখ্যা গত ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো সবচেয়ে কম হওয়ায় সংখ্যা গরিষ্ঠতা অর্জন না করায় দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

এনএইচকে জানায়, পার্টির সদর দফতরে মিডিয়াকে সম্বোধন করে শিনজিরো কোইজুমি বলেন, নির্বাচনের ফলাফলের জন্য নির্বাচনী প্রধানের দায়িত্ব নেওয়া স্বাভাবিক, ইশিবা পদত্যাগপত্র গ্রহণ করেছেন উল্লেখ করে এনএইচকে’র সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে উদ্ধৃত করে  জানায়, রাজনৈতিক অর্থায়ন কেলেঙ্কারির সাথে সম্পর্কিত চলমান সমস্যাগুলোর  নির্বাচনী পরাজয়ের কারণ বলে স্বীকার করে নিয়ে শিনজিরো বলেন, ‘এলডিপিকে অবশ্যই পরিবর্তিত হতে হবে। ভোটারদের রায়ের প্রতিক্রিয়া দলটিকে অবশ্যই মানিয়ে নিতে হবে।’।

ইতোপূর্বে তিনি পার্টির সভাপতিত্বের দায়িত্বে থাকা সত্ত্বেও, নতুন প্রশাসন প্রতিষ্ঠার পর ইশিবার নেতৃত্বে কোইজুমিকে নির্বাচনী প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat