ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ৪৩৪৫৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসগুলোতে পাটপণ্যের প্রদর্শনী কর্ণার স্থাপনের নির্দেশনা দিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি আজ রাজধানীর মতিঝিলে পাট অধিদপ্তর পরিদর্শনের পর কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন। 
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এখন শুধু দেশে নয়, বিদেশেও পাটপণ্যের যথেষ্ট চাহিদা আছে। পরিবেশ দূষণরোধে বিশ্বব্যাপী সচেতনতার কারণে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বেড়েছে।’
তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ পাটপণ্য ব্যবহার ও আমদানিতে আগ্রহের কথা জানিয়েছে। পলিথিনের বদলে পাটের ব্যাগ চালুর জন্য বর্তমান সরকারের উদ্যোগে দেশের অভ্যন্তরে পাটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।’
পাটের বীজ উৎপাদনের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের দেশে প্রায় ছয় হাজার মেট্রিক টন পাট বীজের চাহিদা রয়েছে, সেখানে প্রায় একহাজার পাঁচশত মেট্রিক টন বীজ দেশে উৎপাদিত হচ্ছে। পরিকল্পনা ও প্রকল্পের মাধ্যমে পাটের বীজ উৎপাদন বাড়াতে হবে এবং পাট থেকে তৈরী সুতার উৎপাদন বাড়াতে হবে।’
পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা অধিদপ্তরের সার্বিক কার্যক্রম, ভবিষৎ পরিকল্পনা  নিয়ে সংক্ষিপ্ত একটি উপস্থাপনা তুলে ধরেন। 
বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার, পরিচালক সত্যকাম সেন, উপ-পরিচালক, সহকারী পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat