ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১০-১২
  • ৪৫৫৪৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের সমৃদ্ধির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি আজ মানিকগঞ্জের সিংগাইরের সানাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বজনীন কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সমবেত পূজারীদের উদ্দেশে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, এ সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজে বিশ্বাস করে। বর্তমান প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করেছে। যাতে দুষ্কৃতিকারীরা কোনরকম অঘটন ঘটাতে না পারে। সবাইকে সামাজিক সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার মাঝে শান্তি-সম্প্রীতি না থাকলে দেশের উন্নতি হতে পারে না। 
পূজা উদযাপন কমিটির সভাপতি ডক্টর কমল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং পুলিশ সুপার মো. বশির আহমেদ বক্তৃতা করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat