ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ৪৩৫৪৬৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীরা রাতভর গুলিবর্ষণ করে ২০ খনি শ্রমিককে হত্যা করেছে। পুলিশ শুক্রবার এ খবর জানায়।
ঘটনাস্থল থেকে দুকি জেলার পুলিশ প্রধান আসীম শফি বলেছেন, রাত সাড়ে ১২টায় ‘পালিয়ে যাওয়ার আগে’ প্রায় ৪০ জন বন্দুকধারী আধ ঘন্টা ধরে শ্রমিকদের ওপর গুলিবষণ করে।
তিনি আরো বলেছেন, ‘তাদের সঙ্গে রকেট লাঞ্চার ও হ্যান্ড গ্রেনেড ছিল।’জেলার সিনিয়র এক সরকারি কর্মকর্তা কলিমুল্লা কাকারও নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠিগুলো পাকিস্তানের সবচেয়ে দরিদ্রতম কিন্তু খনিজ সম্পদে ভরপুর প্রদেশটিতে প্রাকৃতিক সম্পদ আহরন প্রকল্পগুলো টার্গেট করে নিয়মিত হামলা চালিয়ে আসছে।
এসব প্রকল্পে বিশেষ করে প্রতিবেশি চীন অর্থায়ন করে, কিন্তু সশস্ত্র দলগুলো সম্পদ মজুত করে রাখার অভিযোগে প্রায়ই হামলা চালায়। পাকিস্তানের কোয়েটা থেকে এএফপি এ খবর জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat