ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১০-০৯
  • ৩৫৪৪৭১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান সেগা বুধবার জানিয়েছে, ইউনিভার্সাল পিকচার্সের সাথে যৌথভাবে তারা তাদের সবচেয়ে জনপ্রিয় ভিডিও গেমগুলোর অন্যতম ‘শিনোবি’র চলচ্চিত্রায়ন করতে যাচ্ছে। ইতোপূর্বে চলচ্চিত্রায়িত ভিডিও গেম ‘সুপার মারিও ব্রোস’ এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে তারা এই প্রকল্প শুরু করতে যাচ্ছে বলে টোকিও থেকে এএফপি জানিয়েছে।
‘শিনোবি’ মূলত ১৯৮৭ সালে জাপানি আর্কেডের জন্য তৈরি করা হয়েছিল এবং এতে একটি নিনজা চরিত্র রয়েছে যে একটি অপরাধী সংগঠনকে থামাতে লড়াই করে। যে সংগঠনটি শিশু নিনজাদের অপহরণ করে।
গত মাসে, ইলেক্ট্রনিক আর্টস নিশ্চিত করেছে যে এদের লাইফ-সিমুলেশন গেমিং সিরিজ ‘দ্য সিমস’ এর উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র আমাজন এমজিএম স্টুডিও’র মাধ্যমে তৈরি করা হবে।
সেগা জানায়, কোম্পানিগুলো আশা করছে ‘শিনোবি’ মুভিটি ‘সুপার মারিও ব্রোস’এর মতো বক্স অফিসে সাফল্য পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat