ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ৩৪৪৩৪৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকার কতটি গাড়ি ও যাবাহনের মালিক, তা খুঁজে বের করতে এবং সেসব যানবাহনের প্রকৃত অবস্থা নিরূপণের সিদ্ধান্ত নিয়েছে।
আজ রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি অর্থবছরের (অর্থবছর-২৫) তৃতীয় একনেক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এনইসি সম্মেলন কক্ষে বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, সরকারের অনেক যানবাহন রয়েছে এবং প্রতিটি প্রকল্পে বিপুল সংখ্যক নিজস্ব যানবাহন ব্যবহার করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর এসব যানবাহন কোথায় যায়?’ 
উপদেষ্টা আরও উল্লেখ করেন, প্রকল্পগুলো শেষ করার পরেও অনেকে বলেন, এতোটি যানবাহন অতিরিক্ত থেকে যায়।   
তিনি বলেন, ‘আবার অন্যান্য মন্ত্রণালয় এই যানবাহনগুলো ব্যবহার করে, একজন সরকারী কর্মচারী তার এখতিয়ারে ৩ থেকে ৪টি গাড়ি রাখে।’
ড. মাহমুদ আরো বলেন, ‘সরকারি যানবাহন ব্যক্তিমালিকানাধীন যানবাহনের মতো বেশিদিন টিকে না। এটি আরেকটি সমস্যা।’
উপজেলা পর্যায় থেকে শুরু করে সারাদেশে সরকারের কতটি গাড়ি রয়েছে, তা বের করার জন্য একনেক সভায় উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
পরিকল্পনা উপদেষ্টা আরো বলেন, সরকার যানবাহনগুলোকে অন্যান্য সরকারি অফিসে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে- যা ব্যয় সাশ্রয়ী হবে ও জনসাধারণের তহবিল বাঁচবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat