ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ২৩৪৩৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় কয়েকটি শহরে ইসরাইলি অভিযান এবং হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বুধবার রেড ক্রিসেন্টের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
রেড ক্রিসেন্টের আহমেদ জিব্রিল জানান, জেনিন শহরে দু’জন, এর পার্শ¦বর্তী একটি গ্রামে চারজন এবং তুবাস শহরের কাছে একটি শরণার্থী শিবিরে আরও চারজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়।
তিনি আরও জানান, এ অঞ্চলে ইসরাইলের হামলায় আরও ১৫ জন আহত হয়েছেন।
ইসরাইল পশ্চিম তীরে বিমান হামলা চালানোর কথা জানানোর দু’দিন পর তারা সেখানে এ অভিযান চালালো। পশ্চিম তীরে দু’দিন আগে চালানো ওই হামলায় পাঁচজন নিহত হয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে।
খবরে বলা হয়, গাজায় যুদ্ধের পাশাপাশি পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তি করে এএফপি’র তৈরি পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলে হামাসের ৭ অক্টোবরের হামলার পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সৈন্য এবং বসতি স্থাপনকারীদের বিভিন্ন হামলায় ৬৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।
এদিকে একই সময়ে সেখানে ফিলিস্তিনি হামলায় কমপক্ষে ১৯ ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন বলে ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat