ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-২২
  • ২৩৪৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নয়জন নিহত হওয়ার ঘটনায় সাবেক দুইজন এমপিসহ ১৬০জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের মৃত দরছ আলীর ছেলে ছানু মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক এমপি এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও সাবেক এমপি এডভোকেট আব্দুল মজিদ খানসহ ৪১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ১৬০জনের নাম এজাহারে এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০জনকে আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছানু মিয়ার ছেলে হাসান মিয়া(১২)সহ নয়জন নিহত হয়। অন্য নিহতরা হলেন- বানিয়াচংয়ের মাইঝের মহল্লা গ্রামের আ. নূরের পুত্র আশরাফুল ইসলাম(১৭), পাড়াগাঁও গ্র্রামের শমশের মিয়ার পুত্র মোজাক্কির মিয়া(৪৫), কামালখানী গ্রামের মৃত আলী গোসেন এর ছেলে নয়ন মিয়া(১৮), জাতুকর্ণপাড়া গ্রামের আ. রউফ’র পুত্র তোফাজ্জ্বল মিয়া(১৮), পূর্বগর গ্রামের ধলাই মিয়ার পুত্র সাদিকুর(৩০), কামাল খানী বন্দের বাড়ি গ্রামের তাহির মিয়ার ছেলে আকিনুর মিয়া(৩৫), খন্দকার মহল্লার আবুল হোসেন এর ছেলে আনাস মিয়া(১৮), সাগর দিঘির পুর্ব পাড়ের মৃত মোশাহিদ মিয়ার ছেলে সোহেল আখঞ্জি। 
বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট নয়জন নিহত হয়। ঘটনাস্থলে সাতজন এবং পরে দুইজনের মৃত্যু হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat