ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৮-২২
  • ৩৪৩২৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় কোটি কোটি মানুষের সীমাহীন কষ্টে গভীর উদ্বেগ-উৎকন্ঠা প্রকাশ করে পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।
আজ এক বিবৃতিতে তিনি এই আহবান জানান। 
আজ এক বিবৃতিতে জি এম কাদের বলেন, ভয়াবহ বন্যায় কোটি কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। বন্যার তোড়ে ভেসে গেছে মাঠের ফসল, পুকুর ও মৎস্য খামারের শত কোটি টাকার মাছ। ঘরের আসবাবপত্র, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহপালিত পশু-পাখি হারিয়ে সম্বলহীন হয়ে পড়েছে লাখো পরিবার। বিপন্ন কোটি কোটি মানুষ পড়েছে সীমাহীন সংকটে। মানুষের এমন দুঃসময়ে আমরা বসে থাকতে পারি না। অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি সবাইকে প্রযোজনীয় শুকনো খাবার, জীবনরক্ষাকারী ঔষধ ও শিশুখাদ্য নিয়ে আর্ত মানুষের কাছে যেতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। 
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান স্থানীয়ভাবে জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনকে বন্যার্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দিতে নির্দেশনা দিয়েছেন। একইসাথে ত্রাণ কার্যক্রমে নিয়োজিত সশস্ত্র বাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে সার্বিক সহায়তা দিতেও নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat