ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-০২
  • ২৩৪৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজা সিটির পার্শ্ববর্তী শুজাইয়া এলাকার একটি স্কুলে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। গৃহহীন হয়ে পড়া অনেক পরিবারকে ওই স্কুলে আশ্রয় দেওয়া হয়েছিল। ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
ওয়াফা পরিবেশিত খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী দালাল মুঘরাবি স্কুলকে লক্ষ্য করে এ হামলা চালায়। সেখানে বিমান হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমান বাহিনী দালাল মুঘরাবি স্কুলের একটি কম্পাউন্ডের অভ্যন্তরে অবস্থান করা ‘সন্ত্রাসীদের’ উপর হামলা চালিয়েছে।
আইডিএফ বলেছে, ‘কম্পাউন্ডটি হামাস কমান্ডার এবং অপারেটিভদের আস্তানা হিসেবে এবং ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা কাজে ব্যবহার করে আসছিল।’
তারা উল্লেখ করেছে যে হামলার আগে, বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমানোর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল। এক্ষেত্রে সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করে সুপরিকল্পিতভাবে সেখানে অভিযান চালানো হয়।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘন্টায় গাজা উপত্যকায়  ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৫ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোরব ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩৯,৪৮০ জনে এবং আহতের সংখ্যা বেড়ে মোট ৯১,১২৮ জনে দাঁড়ালো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat