ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ২৩৪৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
পরে অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় ফোনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। স্বাগত বক্তব্য দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।
অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় জেলার চারজন মৎস্য খামারিকে পুরস্কার প্রদান ও নতুন করে নিবন্ধিত জেলেদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat