ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৫
  • ৪৩৫৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের শান্তি শৃঙ্খলা, রাষ্ট্রীয় সম্পদ ও জালমাল বিনষ্টে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি - জামায়াত ও স্বাধীনতা বিরোধী চক্র।
স্বাধীনতা বিরোধীচক্রের দেশবিরোধী এসব কর্মকা-ের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার)।
সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সুপ্রিম কোর্ট বার। সংবাদ সম্মেলনে বার সম্পাদক শাহ মঞ্জুরুল হক দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞের বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন।
সম্পাদক বলেন, সুপ্রিম কোর্ট বার কার্যকরী কমিটির এক জরুরি সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যগণ স্বাধীনতা বিরোধী চক্র মৌলবাদী শক্তি সারাদেশে যে অরাজকতা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার নিন্দা জ্ঞাপনের সিদ্ধান্ত নেয়।
শাহ মঞ্জুরুল হক বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, রাষ্ট্রীয় সম্পদ জানমাল বিনষ্টে বিএনপি জামায়াত ও স্বাধীনতা বিরোধীচক্র  সারাদেশে ধ্বংসযজ্ঞ চালায়। এতে মেট্রোরেল, সেতু ভবন, ডাটা সেন্টার, বাংলাদেশ টেলিভিশন  ও অসংখ্য রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়। তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা দেশ ও জনগণের জানমালের ক্ষতি করে বাংলাদেশকে একটি অকার্যকর মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে তৎপর। দেশের জনগণ এই চক্রান্ত ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
সুপ্রিম কোর্ট বার সম্পাদক আরো বলেন, সুপ্রিম কোর্ট বার দেশের জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ, আইনশৃঙ্খলা ও জনজীবন রক্ষায় বদ্ধপরিকর। তিনি বলেন, এই ধ্বংসযজ্ঞ ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও সাজা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বারের সিনিয়র সহ-সভাপতি মো. রমজান আলী শিকদার, সহ-সভাপতি ড. দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ মোহাম্মদ নূরুল হুদা আনছারী, সিনিয়র সহ-সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ সম্পাদক মো. হুমায়ুন কবির পল্লব, সদস্য রাশেদুল হক খোকন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat