ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ৪৩৪৫৩৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস)   সদস্যদেরকে আর্তমানবতার সেবায় আরো তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীর নেতৃত্বে সোসাইটির নবনির্বাচিত কমিটির সদস্যগণ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।
রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন ক্রান্তিকালে আর্তমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর থেকে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নে বিডিআরসিএস-এর  ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, যে কোনো দুর্যোগ মোকাবিলায় সোসাইটির স্বেচ্ছাসেবকদের আরও তৎপর থাকতে হবে।
১৯৭২ থেকে ‘৭৫ পর্যন্ত তৎকালীন পাবনা জেলার রেড ক্রস-এর মহাসচিব হিসেবে রাষ্ট্রপ্রধান তাঁর নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ, মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় জোরদার করার কথাও বলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক কার্যক্রম এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat