ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ৬৫৬৪৯৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব জনসংখ্যা দিবসে ফেনীতে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা নাসিম উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনা ও তথ্য উপস্থাপনায় আলোচনায় সভাপতিত্ব করেন- উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ ফোরকান উদ্দিন।
সভায় জেলা প্রশাসক বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা বাড়াতে সরকার নানাবিধ প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহারে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনায় সচেতনতা বাড়াতে নিরলস কাজ করে যেতে হবে।
বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্যাহ বিকম, দৈনিক প্রথম আলো ফেনী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,  বাসস ফেনী জেলা সংবাদদাতা আরিফুল আমিন রিজভী, সূর্যের হাঁসি ক্লিনিকের জেলা ব্যবস্থাপক আবু আহমদ, মেরিস্টোপস ফেনীর ব্যবস্থাপক অফিসার শাহনাজ আক্তার,পরিবার পরিকল্পনা পরিদর্শক লিটন কুমার মালকার প্রমুখ।
সভা শেষে স্বাস্থ্যসেবায় অবদান রাখায় জেলার ১০টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে।
তারা হলেন, কালিদহ ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী স্বপ্না চক্রবর্তী, ছনুয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক প্রীতি চক্রবর্তী, মোটবী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক মোঃ দিদারুল আলম, ধলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রোকসানা আক্তার, ছনুয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, ছনুয়া ইউনিয়ন পরিষদ, ফেনী সদর উপজেলা পরিষদ, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ফেনী এবং মেরিস্টোপস ক্লিনিক, ফেনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat