ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ৪৩৫৪৩৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক পরিবেশ এবং অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করবে। 
তিনি বলেন, পারস্পরিক ও আন্তর্জাতিক সহযোগিতা জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাংলাদেশের মানুষের জন্য টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।
গতকাল ইউরোপের লুক্সেমবার্গে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সাথে দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি এসব কথা বলেন। ঢাকায় এক সরকারি তথ্যবিবরণীতে আজ একথা বলা হয়।
ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বলেন, বৈঠকে আলোচিত বিষয়গুলো জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাকে আরো উৎসাহিত ও জোরদার করবে। 
তিনি বলেন, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের কৌশলকে স্বাগত জানাই, যা বাংলাদেশী নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে বেলজিয়াম, লুক্সেমবার্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইইউতে মিশন প্রধান মাহবুব হাসান সালেহসহ বাংলাদেশ দূতাবাস ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat