ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ৩৪৪৫৩৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনায় মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি মাকিদ হায়দার।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় জানাজার নামাজ শেষে জেলা সদরের আরিফপুরের কবরস্থানে তাকে দাফন করা হয়। গতকাল বুধবার (১০ জুলাই) সকালে ঢাকার উত্তরার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাকিদ হায়দার। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি উচ্চ ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। কিছুদিন আগেও তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। পরে খানিকটা সুস্থ হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে মাকিদ হায়দার স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।  
শ্রদ্ধা নিবেদনের জন্য মাকিদ হায়দারের মরদেহ প্রথমে বাংলা একাডেমিতে নেওয়া হয়। পরে তার নিজ জেলা পাবনায় নিয়ে আসা হয়।  
১৯৪৭ সালে পাবনা সদরে দোহারপাড়া গ্রামে জন্ম মাকিদ হায়দারের। বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ এ কবির রচনার মধ্যে রয়েছে ‘রোদে ভিজে বাড়ী ফেরা’, ‘আপন আঁধারে একদিন’, ‘রবীন্দ্রনাথ: নদীগুলা’, ‘বাংলাদেশের প্রেমের কবিতা’, ‘যে আমাকে দুঃখ দিলো সে যেনো আজ সুখে থাকে’, ‘কফিনের লোকটা’, ‘ও প্রার্থ ও প্রতিম’, ‘প্রিয় রোকানালী’ ও ‘মমুর সাথে সারা দুপুর’। ২০১৯ সালে কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান মাকিদ হায়দার। 
কবি মাকিদ হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat