ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৬৫৬৪৮৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘আমরা ক্লাস্টার বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ’- এই প্রতিপাদ্যে  গোপালগঞ্জে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ব্যাংক খুলনার তত্ত্বাবধানে লীড ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখা দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
এতেপ্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক  এস.এম. হাসান রেজা। সোনালী ব্যাংক গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মো. শামীম আজাদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান , অগ্রণী ব্যাংক গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান (ডেপুটি জেনারেল ম্যানেজার) এস. এম. ইস্রাফিল হোসেন, রূপালী ব্যাংক গোপালগঞ্জ জোনাল অফিসের জোনাল ম্যানেজার ডিজিএম মো. ফরহাদ হোসেন খান  ও বাংলাদেশ কৃষি ব্যাংক গোপালগঞ্জ  আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মুহাম্মদ মোমিনুল ইসলাম ।
জনতা ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যাবস্থাপক এজিএম মেহেদী মাহমুদ মোল্লার সঞ্চালনায় এই কর্মশালায় উপস্থিত ছিলেনসোনালী ব্য্ংাক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহমুদুল হাসান, ইউসিব গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক ফজলুল হক মুকুল, উদ্যোক্তা তানিয়া রানী কর্মকার, রোক্সনা বেগম, মাকসুদা বেগম, শিমুল বেগম ও শারমিন নাহার বেগম।   
কর্মশালায়  গোপালগঞ্জের ৩০ টি ব্য্ংাকের ব্যাস্থাপক, কর্মকর্তা ও ৫০ জন উদ্যোক্তা অংশ নেন। পরে ১০ উদ্যোক্তার হাতে বিভিন্ন ব্যাংকের ঋনের ৫০ লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat