ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ৪৩৪৫৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 
এ সময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন  জানান, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নতুন সেনাবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যগণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করছেন। 
বিদেশে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা প্রশংসিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। 
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, এছাড়া জাতীয় দুর্যোগসহ বিভিন্ন ক্রান্তিকালে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 
তিনি  আশা প্রকাশ করেন, নতুন সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরো এগিয়ে যাবে।
সাক্ষাৎকালে  নতুন সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat