ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৬-২০
  • ৩৪৪৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই লক্ষাধিক পুরাতন মামলার নথি বিনষ্ট করার ঘোষণা দেয়া হয়েছে। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওয়েবসাইটে প্রকাশিত এবং নোটিশ বোর্ডের তালিকায় উল্লেখিত মামলার নথির বিষয়ে কারো কোন আপত্তি থাকলে সংশ্লিষ্ট শাখায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৪ দিনের মধ্যে যোগাযোগের জন্য নোটিশে অনুরোধ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানী-২) সাঈদ-উল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারি রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন এবং উইডিংকৃত ফৌজদারি ১ লাখ ৫৪ হাজার ১০০টি মামলার পার্ট-২ নথি, কোর্ট কিপিং শাখার তত্ত্বাবধানে অ্যানেক্স ভবনের আন্ডারগ্রাউন্ডের স্টোররুমে সংরক্ষিত হাইকোর্ট বিভাগের পুরাতন কজলিস্ট, রিট রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত ও উইডিংকৃত রিট পিটিশন মামলার ১৩ হাজার পার্ট-২ নথি, সিভিল রেকর্ড (মূলভবন) শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত ও উইডিংকৃত রিট পিটিশন মামলার (১৯৯৭ সাল থেকে ২০০০ সালের আংশিক) ২০ হাজার ৫৭০টি পার্ট-২ নথি এবং এসসিএ শাখার সংরক্ষিত পাঁচ বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত (২০১৭ সাল থেকে ২০২২ সালের আংশিক) মোট ২০ হাজার ফাইল বিনষ্ট করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat