ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ২৩৪৫৪৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৫ লক্ষাধিক মুসলমান হজের  চূড়ান্ত পর্বে শনিবার আরাফাত পর্বতে পৌঁছানোর পর প্রচন্ড উত্তাপ সহ্য করে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করেছেন।  যুদ্ধ-বিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের জন্যও তারা প্রার্থনা করেন। সাদা ইহরাম পরিহিত হজ পালনকারিরা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনের আচার পালনের জন্য ভোরবেলায়  আরাফাতে পৌঁছতে শুরু করেন। ৭০-মিটার  উঁ”ূ পাথুরে পর্বতে আরোহন করেন, যেখানে নবী মুহাম্মাদ (সাঃ) তাঁর  বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।
৪৬ বছর বয়সী মিশরীয় মোহাম্মদ আসের বলেন,“এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমি ফিলিস্তিনিদের জন্যও প্রার্থনা  করেছি। আল্লাহ তাদের সাহায্য করুন।”
হামাস-শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলের সামরিক অভিযানে গাজায় কমপক্ষে ৩৭,২৬৬ জন নিহত হয়েছে, যাদের  বেশিরভাগই  বেসামরিক লোক।
সৌদি আরবের হজযাত্রার দায়িত্বে থাকা মন্ত্রী  তৌফিক আল-রাবিয়াহ গত সপ্তাহে ‘হজের সময়ে কোন রাজনৈতিক কার্যকলাপ সহ্য করা হবে না’ বলে হুঁশিয়ারি  দেন। তবে আট মাসেরও  বেশি সময় ধরে অবিরাম বোমাবর্ষণ সহ্য করা একজন হজযাত্রীকে ফিলিস্তিনিদের সমর্থনে  স্লোগান দিতে বাধা  দেয়া হয়নি। তিনি চিৎকার করে বলেন, “ফিলিস্তিনে, গাজায় আমাদের ভাইদের জন্য প্রার্থনা করুন। আল্লাহ যেন মুসলমানদের বিজয় দান করেন।” 
শনিবার হজযাত্রীদের উদ্দেশে  দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, “ফিলিস্তিনের ইস্পাতকঠিন প্রতিরোধ এবং গাজার ধৈর্যশীল, নির্যাতিত জনগণকে অবশ্যই সর্বতোভাবে সমর্থন করতে হবে।” সরকারি গণমাধ্যম জানিয়েছে, সৌদি বাদশাহ সালমানের বিশেষ আমন্ত্রণে প্রায় ২,০০০ ফিলিস্তিনি হজ পালন করছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat