ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ৪৪৬৫৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে আরেকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পশ্চিমা অংশীদারদের সাথে কূটনৈতিক বৈঠকের গুরুত্বপূর্ণ সপ্তাহের শুরুতে আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার আবেদন করার পর এমন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সিদ্ধান্তের খবর আসলো।
জেলেনস্কি সম্প্রতি পূর্ব খারকিভ অঞ্চলকে রক্ষা করার জন্য আরো অনেক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেখানে রাশিয়া সম্প্রতি নতুন করে আগ্রাসন চালাচ্ছে।
মঙ্গলবার বার্লিনে এক পুনর্গঠন সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের উপর রাশিয়ার সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হল আকাশে তাদের আধিপত্য। রাশিয়া বিমানের সাহায্যে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালাচ্ছে। আর এটি তাদের সৈন্যদের স্থলভাগে অগ্রসর হতে সাহায্য করছে।
তবে কবে নাগাদ এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে সে ব্যাপারে জানতে চাইলে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোন সাড়া দেয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat