ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৫-২১
  • ২১৪৩৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার পথে রয়েছি। শেখ হাসিনা জনগণের শক্তি এবং বাঙালি জাতির উত্থানে বিশ্বাসী।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
আলোচনা সভায় ড. আওলাদ হোসেন, এমপি বক্তব্য রাখেন।
ডেপুটি স্পিকার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার পরিবারকে নৃশংসভাবে হত্যার সময় প্রাণে বেঁচে যাওয়া শেখ হাসিনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন ও বাঙালি জাতির দায়িত্ব গ্রহণের জন্য নিজ মাতৃভূমিতে ফিরে আসেন। তিনি এসেছিলেন বলেই আমরা আজ উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি।
শামসুল হক টুকু বলেন, জাতির পিতার কন্যা দেশে ফিরে এসে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেছিলেন বলেই বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়েছে এবং দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। বিশ্ব নেতৃত্বের যোগ্যতা অর্জনকারী শেখ হাসিনা বাংলাদেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে আন্তর্জাতিক বিশ্বের নেতৃত্ব দেয়ার লক্ষ্যে প্রস্তুত করছেন। তিনি প্রতিটি বৈশ্বিক সম্মেলনে সারাবিশ্বের শান্তির কথা তুলে ধরেন।
বঙ্গবন্ধু একাডেমির সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা এম এ করিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মিনহাজ উদ্দিন মিন্টু বক্তব্য রাখেন। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat