ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৪
  • ৬৭৬৬৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের গাজায় বেসামরিক সহায়তার জন্য পাঠানো জর্দানের মানবিক ত্রাণবাহী একটি কনভয়ে ইসরায়েলি চরমপন্থী বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বেসামরিক ত্রাণবাহী কনভয়টি বেত হানুন ক্রসিং হয়ে গাজায় যাচ্ছিল। 
আজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “এই বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করা এবং মানবিক কনভয়কে রক্ষা করা ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের দায়িত্ব।” 
এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) সমুন্নত রাখার জন্য স্বাক্ষরকারী পক্ষগুলির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে- যাতে মানবিক সহায়তাগুলোর দ্রুত ও নিরবচ্ছিন্ন প্রবেশ নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলির দায়িত্ব স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, “আমরা জর্ডান সরকারের মানবিক সহায়তার মাধ্যমে মানবতার সেবা করার এ প্রচেষ্টার প্রতি আমাদের সমর্থন ও সংহতি প্রকাশ করার পাশাপাশি ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে গাজায় মানবিক সহায়তার নির্বিঘœ প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat