ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৪
  • ২৩৪৩২৮৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে ৩৯টি হজ ফ্লাইটে ১৫ হাজার ৫১৫ জন হজযাত্রী সৌদী আরব পৌঁছেছেন। আজ ঢাকায় এক হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত  ১৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১৭টি হজ ফ্লাইটে মোট ১৫ হাজার ৫১৫ জন হজযাত্রী সৌদী আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১ হাজার ৭৬৮ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৮৫জন হজযাত্রী সৌদি আরব যাবেন বলে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
আগামী ১০ জুন পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হবে।  গত ৯ মে প্রথম হজ ফ্লাইট শুরু হয়। ২০ জুন হতে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat