ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৭
  • ২৩৪৩২৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় আজ ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো চারশ’ কেজি আম জব্দের পর সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। 
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার কৃষ্ণনগর গ্রামে আজিজুল ইসলামের গোডাউনে অভিযানকালে এসব আম জব্দ করার আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী।  
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী জানান, উপজেলার কৃষ্ণনগর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম রাসায়নিক দ্রব্যের সাহায্যে পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছিল। এ খবরের ভিত্তিতে উপজেলার কৃষ্ণনগর বাজার এলাকায ব্যবসায়ী আজিজুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় বিষাক্ত রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো চারশ’ কেজি অপরিপক্ব আম জব্দ করা হয়। পরে জব্দকৃত আম গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।
অভিযানকালে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন-সহ  আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat